বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সার্চ কমিটিতে নাম জমা দিয়েছে আ. লীগ

news-image

নিউজ ডেস্ক : নির্বাচন কমিশন (ইসি) গঠনে করা সার্চ বা অনুসন্ধান কমিটির কাছে পাঁচজন গ্রহণযোগ্য ব্যক্তির নাম জমা দিয়েছে আওয়ামী লীগ।

আজ মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে সচিবালয়ে নাম জমা দেন দলটির দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।

এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়ে আবদুস সোবহান গোলাপ বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে পাঁচজনের নাম লিখিত একটি চিঠি সার্চ কমিটি বরাবর জমা দেওয়া হয়েছে।

এর আগে দুপুর ১২টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষরিত এক চিঠি নিয়ে সচিবালয়ের দিকে রওনা দেন আবদুস সোবহান। ওই চিঠিতে মনোনীত পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে।

গতকাল সোমবার রাতে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভায় সার্চ কমিটিতে নাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত সবার কাছ থেকে নাম আহ্বান করেন দলের সভাপতি শেখ হাসিনা। সেখান থেকে পাঁচজনের নাম বাছাই করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত একটি চিঠি সার্চ কমিটি বরাবর পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন যেভাবে হয়েছে, আগামী দিনের নির্বাচনগুলোও সেভাবে অনুষ্ঠিত হবে।’

‘আমরা চাই জনগণ ভোট দেবে। তাঁরা নিজেদের প্রতিনিধি নিজেরাই ঠিক করবে। এটা তাঁদের এখতিয়ার।’

শেখ হাসিনা বলেন, ‘আমাদের লক্ষ্য অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি। মানুষ শান্তি চায়, না অশান্তি বেগমের অশান্তি চায়, সে সিদ্ধান্ত তারা নেবে।’

সভা শেষে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতাদের নানাবিধ বিষয়ে লেখালেখির জন্য আহ্বান জানান। তিনি বলেন, ‘আপনাদের মধ্যে যাঁদের লেখালেখির হাত আছে তাঁরা পত্রপত্রিকায় লিখে যান। বিশেষ করে লেখালেখিতে সরকারের অভাবনীয় উন্নয়ন জনগণের কাছে তুলে ধরুন।’

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত