,

ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় প্রাইভেট কার, নিহত ৩

news-image

বরিশাল প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কে বরিশালের বাবুগঞ্জে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় তিনজন নিহত হয়েছে। আজ মঙ্গলবার ভোরে উপজেলার রহমতপুর এলাকার রহমতপুরে কামিনী পেট্রোল পাম্পসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলার বাকের কলসকাঠী এলাকার মিহির (৩৫) ও বরিশাল নগরের সাগরদী এলাকার মনির (৩৫)। অপর একজনের পরিচয় জানা যায়নি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি আনোয়ার হোসেন জানান, প্রাইভেট কারটি বরিশাল থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিলো। পথে কামিনী পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত এবং অপর দুইজন আহত হন।

ওসি আরো জানান, আহতদের মধ্যে একজন সকাল ৮টার দিকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে