,

সিলেটে ছাত্রলীগের তিন নেতাকর্মীকে কুপিয়ে জখম

news-image

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরের টিলাগড়ে ছাত্রলীগের তিন নেতাকর্মীকে কুপিয়ে জখম করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন সাবেক ছাত্রলীগ নেতা রাজন চৌধুরী, কর্মী মাবরুর ও তানিম রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে এমসি কলেজ সংলগ্ন টিলাগড় পয়েন্টে সাবেক ছাত্রলীগ নেতা ও শাপলা সংঘের সভাপতি রাজন চৌধুরী, ছাত্রলীগ কর্মী মাবরুর ও তানিম আড্ডা দিচ্ছিলেন। এ সময় অতর্কিতভাবে মুখোশ পরিহিত ৩-৪ জন যুবক তাদের ওপর আক্রমণ চালায়। তাদেরকে দা ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা।

আহতদের মধ্যে রাজন চৌধুরীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী। মাবরুর ও তানিমকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে মহানগর পুলিশের শাহপরাণ (র.) থানার ওসি মো. শাহজালাল মুন্সির সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে ছাত্রলীগ ও ছাত্রদলের ক্যাডাররা মিলে এ হামলা চালিয়েছে বলে দাবি করেছেন গুরুতর আহত রাজন চৌধুরী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে