,

এবার হজের সর্বনিম্ন খরচ ৩ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা

news-image

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরে হজ প্যাকেজ খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ প্যাকেজের অনুমোদন দেওয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ ব্রিফিং করে এসব তথ্য জানান।
এ প্যাকেজ অনুযায়ী, সরকারিভাবে দুই ধরনের খরচে হজে যাওয়া যাবে। এর মধ্যে এক নম্বর প্যাকেজের আওতায় প্রতিজনের হজের খরচ লাগবে ৩ লাখ ৮১ হাজার ৫০৮ টাকা। আর দুই নম্বর প্যাকেজের আওতায় খরচ পড়বে ৩ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা।
বেসরকারিভাবে সর্বনিম্ন খরচ নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৫৩৮ টাকা। এই খরচটি শুধু বিমানভাড়াসহ অপরিহার্য বিষয়ের খরচ। থাকা-খাওয়া এর মধ্যে পড়বে না।
মন্ত্রিপরিষদ সচিব জানান, এবারও সরকারিভাবে ১০ হাজার ব্যক্তি হজ করতে যেতে পারবেন। আর বেসরকারিভাবে যেতে পারবেন ১ লাখ ১৭ হাজার ১৯৮ জন।
গতবার বেসরকারিভাবে ৯১ হাজারের কিছু বেশি মানুষ হজে যাওয়ার সুযোগ পেয়েছিলেন।
শফিউল আলম বলেন, এবার যাঁরা হজে যাবেন, তাঁদের সবার এমআরপি পাসপোর্ট লাগবে। লাইসেন্সপ্রাপ্ত প্রতিটি হজ এজেন্সি কমপক্ষে ১৫০ জন ও সর্বোচ্চ ৩০০ জন ব্যক্তিকে হজে পাঠাতে পারবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে