,

অনুমতি ছাড়া স্কুল-কলেজের পিকনিক অন্য জেলায় নয়

news-image

নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এখন থেকে কোনো স্কুল বা কলেজ কর্তৃপক্ষ অন্য জেলায় পিকনিক করতে যেতে পারবে না। নিজ জেলাতেই করতে হবে।

যেতে হলে আগে থেকেই জেলা প্রশাসক অথবা শিক্ষা অফিসারকে জানাতে হবে। এটি যদি কেউ না মানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন মন্ত্রী। যশোরের চৌগাছায় স্কুলের পিকনিকের বাস দুর্ঘটনায় আহত শিক্ষক-শিক্ষার্থীদের দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে এসব কথা বলেন মন্ত্রী। আজ সোমবার দুপুর ১টার দিকে ঢামেক হাসপাতালে ঢোকেন তিনি।

এরপর বেরিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের বলেন, সড়ক দুর্ঘটায় আহত শিক্ষক-শিক্ষার্থীদের দেখতে আসছিলাম। দুই শিক্ষার্থী অভি ও রিপা আইসিইউতে ও এক শিক্ষক সত্য কুমার নায়েক (৬০) এবং বাসচালক ইব্রাহীম (৩৫) নিউরোসার্জারিতে ভর্তি রয়েছে। আগের চেয়ে এখন তাদের অবস্থা ভালো। তিনি আরও বলেন, আপনারা জানেন সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই কয়েকজন মারা গেছে। আহত হয়েছেন অনেকে। এটা খুবই মর্মান্তিক ঘটনা। গত ২৫ জানুয়ারি রাতে যশোর চৌগাছা থেকে দিনাজপুর স্বপ্নপুরী যাওয়ার পথে বাসটি দুর্ঘটনার শিকার হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে