বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন কমিশন গঠনে কেন আইন নয়, জানতে চেয়ে হাইকোর্টের রুল জারি

news-image

নির্বাচন কমিশন গঠনে সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুসারে কেন আইন প্রণয়ন করা হবে না তা জানতে সরকারের কাছে তা জানতে চেয়েছে হাই কোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাই কোর্ট বেঞ্চ সোমবার এই রুল জারি করে।
মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব ও নির্বাচন কমিশনকে আগামী চার সপ্তাহের মধ্েয এই রুলের জবাব দিতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ গত ১১ জানুয়ারি এই রিট আবেদন করেন।
সোমবার ইউনুছ নিজেই আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
ইউনুছ আলী বলেন, “সংবিধানের ১১৮ অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠন ও দায়িত্ব পালনের ক্ষেত্রে সংবিধান ও আইনের অধীনে পরিচালিত হওয়ার কথা বলা থাকলেও এখন পর্যন্ত আইন প্রণয়ন করা হয়নি। একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান সংবিধানের বিধানের বাইরে চলতে পারে না।”
এই সার্চ কমিটি গঠনের বৈধতা চ্যালেঞ্জ করেও গত শনিবার একটি সম্পূরক আব্নে করেছেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। তবে সোমবার এ আবেদনের ওপর শুনানি হয়নি। ইউনুছ আলীর যুক্তি, নির্বাচন কমিশন গঠনের আইন চেয়ে তার রিট আবেদন এখনও বিচারাধীন হওয়ায় এ অবস্থায় সার্চ কমিটি গঠন ‘অবৈধ’।

 

আমাদের সময়.কম

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ