বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যৌতুকের দাবিতে মারাত্মক যখম করলে যাবজ্জীবন

news-image

নিউজ ডেস্ক : ‘যৌতুক নিরোধ আইন, ২০১৭’ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি ‘১৯৮০ সালের যৌতুক নিরোধ আইন, এর সঙ্গে ১৯৮২, ১৯৮৪ ও ১৯৮৬ সালের সংশোধনী মিলিয়ে নতুন আইনটি করা হয়েছে।’

নতুন আইনে যৌতুকের শাস্তি বাড়ানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘যৌতুক দাবি করলে বা দিলে বা এ বিষয়ে সহায়তা করলে কমপক্ষে এক বছর ও সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড বা কমপক্ষে ৫০ হাজার টাকা জরিমানা বা উভয়দণ্ডে দণ্ডিত হবেন। আগে জরিমানা নির্দিষ্ট করা ছিল না।’

এছাড়া যৌতুকের জন্য কাউকে আত্মহত্যায় প্ররোচিত করলে ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও জরিমানা হবে। এ শাস্তিটি নতুন।

পাশাপাশি যৌতুকের জন্য মারাত্মক যখম করলে আসামির শাস্তি যাবজ্জীবন বা ১২ বছরের কারাদণ্ড। এ দণ্ডের অতিরিক্ত জরিমানাও দিতে হবে। আর নতুন আইন অনুযায়ী যৌতুকের জন্য সাধারণ যখম করলে আসামি সর্বোচ্চ তিন বছর কমপক্ষে এক বছর কারাদণ্ডে দণ্ডিত একই সঙ্গে অর্থদণ্ডেও দণ্ডিত হবেন।

আইনে নতুন আরেকটি বিষয় যুক্ত করা হয়েছে সচিব বলেন, ‘ভিকটিমের ক্ষতি বিবেচনায় অর্থদণ্ডসহ তাকে আমৃত্যু ভরণপোষণ প্রদান করবেন আসামি।’

অন্যদিকে কোনো ব্যক্তি মিথ্যা অভিযোগ বা মামলা করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এজন্য এক বছর কারাদণ্ড বা সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা বা উভয়দণ্ডে দণ্ডিত করা হবে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত