,

বিশিষ্টজনদের সঙ্গে বিকালে সার্চ কমিটির বৈঠক

news-image

নিউজ ডেস্ক : নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে নাম সুপারিশ করার জন্য গঠিত সার্চ কমিটি আজ সোমবার ১২ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে মতবিনিময় করবে।

বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে কমিটির।

সার্চ কমিটির প্রথম সভার সিদ্ধান্ত অনুসারে শনিবার বিকেল থেকে গতকাল সকাল নাগাদ ১২ বিশিষ্ট নাগরিকের কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়।

সার্চ কমিটি যে ১২ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে মতবিনিময় করবেন তাঁরা হলেন- বিচারপতি মো. আবদুর রশিদ, সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা, সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন ও ছহুল হোসাইন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুদমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ কে আজাদ চৌধুরী, অধ্যাপক এস এম এ ফায়েজ, মানবাধিকারকর্মী সুলতানা কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, বাংলা বিভাগের ইমেরিটাস অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক এবং পুলিশেরে সাবেক মহাপরিদর্শক (আইজিপি) নুরুল হুদা।

এদিকে, নির্বাচন কমিশন পুনর্গঠনে সার্চ কমিটির কাছে বিএনপি নাম দেবে কি না, সে বিষয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ছয় সদস্যের সার্চ কমিটির চেয়ারম্যান হলেন আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি এর আগেও সার্চ কমিটির দায়িত্বে ছিলেন। পাঁচ সদস্য হলেন- হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিরীণ আকতার ও মহাহিসাব নিরীক্ষক মাসুদ আহমেদ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ