বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিস্তাসহ সব সমস্যা সমাধানে আন্তরিক মোদি: শ্রিংলা

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সমস্যাগুলোকে একই প্যাকেজ হিসেবে নিয়ে সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

তিনি বলেন, ‘বন্ধুত্ব কখনো একটি ইস্যুতে তৈরি হয় না। নানা ইস্যু নিয়েই বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্ব। কাজেই তিস্তাসহ সব সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আন্তরিক। সমস্যাগুলো শিগগিরই সমাধান হয়ে যাবে।’

রোববার সন্ধ্যায় রাজশাহীতে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ থেকে ভারতগামী যাত্রীদের আর ই-টোকেন প্রয়োজন হবে না। দুদেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে ভিসা প্রক্রিয়া সহজ করতে এই সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।

মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বের কথা স্মরণ করে শ্রিংলা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ইন্ধিরা গান্ধী দু’দেশের মধ্যে একটি শক্তিশালী সম্পর্কেও বীজ বপন করেছিলেন।

তিনি বলেন, বর্তমানে বঙ্গবন্ধু-কন্যা প্রধানন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এ সম্পর্ক আরও নতুন উচ্চতায় পৌঁছে গেছে। এ সম্পর্ক চিরদিন অবিচ্ছেদ্য থাকবে।

রাজশাহী সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

রাজশাহীর উন্নয়নে সমঝোতা স্মারক সই
এর আগে বিকালে ভারতীয় অনুদানে রাজশাহী মহানগরীর টেকসই উন্নয়ন শীর্ষক প্রকল্পের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) কার্যালয়ে এ সমঝোতা স্মারক সই হয়।

ভারতের দেয়া ২১ কোটি ৯৫ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে সামাজিক, সাংস্কৃতিক, পরিবেশ এবং প্রত্নতত্ত্ব অবকাঠামোর উন্নতি ও সংরক্ষণে এই প্রকল্প বাস্তবায়িত হবে।

সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব শাহ মো. আমিনুল হক ও রাসিকের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম এবং ভারতের পক্ষে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহীতে নিযুক্ত সহকারী ভারতীয় হাইকমিশনার অভিজিত চট্টোপাধ্যায়।

সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত