,

গোবিন্দগঞ্জে পুলিশের মামলায় ৩১ সাঁওতালের জামিন

news-image

নিজস্ব প্রতিবেদক : সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমি থেকে সাঁওতালদের উচ্ছেদকালে পুলিশি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় ৩১ সাঁওতালের জামিন মঞ্জুর করেছেন আদালত।

রোববার দুপুরে গোবিন্দগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ এস এম তাসকিনুল হক এ আদেশ দেন।

গোবিন্দগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মিজানুর রহমান মণ্ডল জানান, সকালে ৩১ জন সাঁওতাল সশরীরে আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন। বিচারক শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গেল বছরের ৬ নভেম্বর সাহেবগঞ্জ ইক্ষু খামারে পুলিশি কাজে বাধা দেওয়ার অভিযোগে গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কল্যাণ চন্দ্র বাদী হয়ে ৪২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে গোবিন্দগঞ্জ একটি মামলা দায়ের করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে