,

বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ১৬.৫ শতাংশ

news-image

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি খাতে ১৬ দশমিক ৫ শতাংশ ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ২০১৬-১৭ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

রবিবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে গভর্নর ফজলে কবির এ মুদ্রানীতি ঘোষণা করেন।

নতুন মুদ্রানীতিতে সরকারের নির্ধারিত জিডিপি প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জনকে সামনে রেখে বিভিন্ন প্রাক্কলন করা হয়।জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ এবং মূল্যস্ফীতি ৫ দশমিক ৮ শতাংশ।

বেসরকারি খাতে ১৬ দশমিক ৫ শতাংশ ঋণ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে। এর আগে প্রথমার্ধের জন্য ঘোষিত মুদ্রানীতিতে ঋণ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছিল ১৬ দশমিক ৬ শতাংশ।

গভর্নর ফজলে কবির বলেন, চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি নিয়ে সরকারের যে লক্ষ্যমাত্রা রয়েছে তা পূরণের লক্ষ্য নিয়েই নতুন মুদ্রানীতি ঘোষণা করা হলো।

তিনি বলেন, ব্যাংক ব্যবস্থা সরকারের ঋণপ্রবাহ কমে আসা অভ্যন্তরীণ ঋণ যোগানকে সুগমতর করেছে। তবে সঞ্চয়পত্র থেকে সরকারের বড় ধরনের ঋণ বন্ড বাজারের ওপর বিরূপ প্রভাব ফেলছে।

শেয়ারবাজার প্রসঙ্গে গভর্নর বলেন, শেয়ারবাজারে ২০১০ সালের মন্দা প্রবণতা থেকে উত্তরণের বিরাজমান প্রক্রিয়াটি যাতে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকে সেটি নজরদারি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। না হলে আগের মতো ক্ষতির আশঙ্কা থাকবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে