,

সেই ভ্যান চালককে বিমানবাহিনীতে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যে ভ্যানে চড়ে নিজ গ্রামে ঘুরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই ভ্যান চালক ইমাম শেখকে বিমানবাহিনীতে চাকরি দিলেন তিনি। আজ প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার গোপালগঞ্জে সপ্তাহব্যাপী একাদশ জাতীয় রোভারমুট উদ্বোধন করে দুপুরে টুঙ্গিপাড়ায় যান শেখ হাসিনা। এরপর বোন শেখ রেহানার ছেলের পরিবারের সদস্যদের নিয়ে শুক্রবার সকালে পৈতৃকবাড়ি থেকে বের হয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সের ১নং গেটে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে কিছু দূরে নতুন বাড়িতে যেতে তিনি ভ্যানে চড়ে বসেন। তার পরিবারের ঘনিষ্ঠ একজন জানিয়েছেন, নিরাপত্তা কর্মীরা প্রধানমন্ত্রীকে গাড়িতে যেতে অনুরোধ করলেও তিনি ভ্যানে চড়ে বসেন।বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে