,

রোহিঙ্গা পরিস্থিতি দেখতে রাখাইন কমিশন ঢাকায়

news-image

 

নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিনে দেখতে রাখাইন অ্যাডভাইজারি কমিশনের তিন সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল শনিবার রাতে ঢাকায় এসেছে।

রবিবার প্রতিনিধি দলটি কক্সবাজার গিয়ে রোহিঙ্গাদের খোঁজ নিবেন। এরপর বিকেলে ঢাকায় ফিরে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন রাখাইন কমিশনের প্রতিনিধিরা।

আলোচনায় সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের নাগরিকত্বের ইস্যু অধিক গুরুত্ব পাবে বলে জানা গেছে।

মিয়ানমারের স্টেট কাউন্সিলর নোবেল বিজয়ী অং সান সুচি রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন রাজ্যের সমস্যা সম্পর্কে জানা এবং সমাধানের সুপারিশ প্রণয়নের লক্ষে রাখাইন অ্যাডভাইজরি কমিশন গঠন করেন। যৌথভাবে এই কমিশন গঠনে যুক্ত হয়েছে কফি আনান ফাউন্ডেশন।

নয় সদস্য বিশিষ্ট এই কমিশনের প্রধান জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান। তবে কফি আনান এই সফরে ঢাকায় আসেননি। নয় সদস্য বিশিষ্ট এই কমিশনে তিনজন বিদেশী এবং ছয়জন মিয়ানমারের নাগরিক অন্তর্ভুক্ত রয়েছেন। এই কমিশনের ব্যয় বেশিরভাগই বহন করছে মিয়ানমার সরকার। কিছু ব্যয় আনান ফাউন্ডেশন বহন করবে।

গত বছরের ৯ অক্টোবর সীমান্ত চৌকিতে সন্ত্রাসী হামলায় মিয়ানমারের নয়জন ‘বর্ডার গার্ড পুলিশ’ সদস্য নিহত হওয়ার জের ধরে দেশটির সেনাবাহিনী রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন রাজ্যে অভিযান শুরু করে।

এই অভিযানে নির্বিচারে রোহিঙ্গাদের হত্যা, বাড়িঘরে অগ্নিসংযোগ এবং রোহিঙ্গা নারীদের ধর্ষণ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ৬৬ হাজার রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে