বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চুন দিয়ে পুড়ালো ১২ শিক্ষার্থীর মুখ

news-image

নিজস্ব প্রতিবেদক : কুড়িগ্রামের উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলার সময় চুন দেয়ার কারণে ১২ শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়েছে। এতে আহত ১২ শিক্ষার্থীকে উলিপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদের মধ্যে এক শিক্ষার্থীকে আশংকাজনক অবস্থায় কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠায় কর্তব্যরত চিকিৎসক।

জানা গেছে, শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম ওই বিদ্যালয়েবার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এক পর্যায়ে ৭ম শ্রেণির শিক্ষার্থীদের বিস্কুট দৌড় প্রতিযোগিতায় ময়দার পরিবর্তে চুন সরবরাহ করা হয়। এসময় পিছনে হাত বাধা অবস্থায় প্রতিযোগী শিক্ষার্থীরা চুন দিয়ে ঢেকে রাখা বিস্কুট ফু-দিয়ে মুখে নিলে তাদের মুখ পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে অসুস্থ ১১ জনকে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এদের মধ্যে মনি নামের এক শিক্ষার্থীর চোখ ও মুখ চুন দ্বারা মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়।

আহত অপর শিক্ষার্থীরা হলো:রিফাত নানজিবা, তৌফিকা হক, নিশাত তাজরীন, বর্ষা, বণর্, মৌমিতা, রুকাইয়া জাহান,অনামিকা ও মনিরা জান্নাত মিম। এদের মধ্যে দুই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।

এবিষয়ে প্রধান শিক্ষক রীতা সরকার বলেন, অসাবধানতা বশতঃ বিষয়টি ঘটেছে, অসুস্থ্য শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত