,

আইইবির কনভেনশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) এর ৫৭তম কনভেনশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে (আইইবি) চার দিনব্যাপী এ কনভেনশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এবারের কনভেনশনের মূল প্রতিপাদ্য ডিজিটাল টেকনোলজি ফর ডেভোলাপমেন্ট। কনভেনশনের মূল আকর্ষণ হিসেবে জাতীয় সেমিনারের বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে ইউটিলাইজেশন অব ডিজিটাল টেকনোলজি ফর প্রো পিপল ডেভোলাপমেন্ট।

সেমিনারে বিশ্ব উষ্ণায়নের প্রেক্ষাপটে একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এবং জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলাসহ সরকার কর্তৃক গৃহীত এসডিজি বাস্তবায়নে উপযোগী টেকসই অবকাঠামো ডিজাইন ও নির্মাণ এবং কল-কারখানায় নিরাপদ ও সুষ্ঠু কর্মপরিবেশ, নাগরিকের সার্বিক জীবন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে প্রকৌশলীদের ভূমিকা ও করণীয় সম্পর্কে অবহিত করা হবে।

এদিকে দুপুর ২টায় প্রকৌশলী এম এ রশীদ বক্তৃতা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। বিকেল সাড়ে ৪টায় ফিয়েস্কা সেমিনারে প্রধান অতিথি থাকবেন পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। সেমিনারে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, নেপাল এবং শ্রীলঙ্কার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পক্ষে পেপার উপস্থাপন করা হবে। সন্ধ্যা সাড়ে ৬টায় রয়েছে ফিয়েস্কা এক্সিকিউটিভ কমিটির সভা এবং সন্ধ্যা ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে