বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকের ওপর হামলা : ‘এএসআই এরশাদ সম্পৃক্ত’

news-image

নিজস্ব প্রতিবেদক : শাহবাগ থানা এলাকায় দুই সংবাদকর্মীর ওপর হামলার ঘটনায় এএসআই এরশাদ মণ্ডলের সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হয়েছে পুলিশ।

এ ছাড়া এ ঘটনায় আর কারা জড়িত তাদের ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। বৃহস্পতিবার হামলার ঘটনার তদন্ত করতে একটি কমিটিও করেছে পুলিশ।

তদন্ত কমিটির প্রধান ও পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রশাসন) নাবিদ কামাল শৈবাল বলেন, ‘এএসআই এরশাদের সম্পৃক্ততা পাওয়া যাওয়ায় তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এরপরই তাকে রাজারবাগে প্রত্যাহার করে নেওয়া হয়। এখন ভিডিওতে যাদের ছবি এসেছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপরই দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে। এক্ষেত্রে তদন্তে কোনো গাফিলতি হবে না।’

শনিবার সকালে ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান মো. মাসুদুর রহমান বলেন, ‘বাংলাদেশ পুলিশ একটি পেশাদার বাহিনী। কোনো ব্যক্তির অপেশাদার ও অসদাচরণের দায় পুলিশ নেবে না। এদের প্রশ্রয় দেওয়া হবে না। এ কারণে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থায় একটি নিরপেক্ষ তদন্তও হচ্ছে।’

উল্লেখ্য, বৃহস্পতিবার রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে ডাকা হরতাল চলাকালে এটিএন নিউজের দুই সংবাদকর্মী ক্যামেরাম্যান আব্দুল আলিম ও রিপোর্টার ইশান দিদারকে মারধরের পর শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ। রাইজিংবিডি

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত