বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিভিন্ন দলের কাছে ৫ জনের নাম চেয়েছে সার্চ কমিটি

news-image

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর প্রতিটির কাছে নির্বাচন কমিশন গঠনের জন্য পাঁচজন ব্যক্তির নাম চেয়েছে সার্চ কমিটি।

৩১ জানুয়ারি বেলা ১১টার মধ্যে সার্চ কমিটির কাছে এ নাম জমা দিতে বলা হয়েছে।

শনিবার দুপুরে সার্চ কমিটির প্রথম বৈঠক শেষে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। বেলা ১১টা ৫ মিনিট থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত সুপ্রিম কোর্ট ভবনের জাজেস লাউঞ্জে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

মন্ত্রিপরিষদ সচিব আরো জানান, আগামী সোমবার বিকেল ৪টায় ১২ জন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে সার্চ কমিটি বৈঠকে বসবে।

বৈঠকে সার্চ কমিটির চেয়ারম্যান আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে কমিটির সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্মকমিশন চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক শিরীণ আখতার বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম কমিটির সাচিবিক দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার (ইসি) মনোনয়নে ১০ জনের একটি তালিকা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের হাতে দেবে সার্চ কমিটি। এর মধ্য থেকে সিইসি এবং ইসি নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। ১০ কার্যদিবসের মধ্যে কমিটিকে নামের তালিকা দিতে হবে।

কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন বর্তমান ইসির মেয়াদ ৮ ফেব্রুয়ারি শেষ হচ্ছে। কমিশনার মো. শাহনেওয়াজের মেয়াদ শেষ হবে ১৫ ফেব্রুয়ারি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত