বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সরকার ২০২১ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে অঙ্গীকারাবদ্ধ’

news-image

নিউজ ডেস্ক : জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সরকার ২০২১ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে অঙ্গীকারাবদ্ধ। আজ শুক্রবার রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া স্কুল মাঠে বিদ্যুৎ গ্রাহক সমাবেশ এবং উপকেন্দ্রের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে বিদ্যুৎ উৎপাদনে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, সরকার ২০২১ সাল নাগাদ ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছে।

ডেপুটি জেনারেল ম্যানেজার এমডি ফায়সাল হক জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সান্টু, পিপি ইব্রাহিমসহ আওয়ামী লীগ ও অংগ-সংগঠনের নেতৃতৃন্দ।

জানা গেছে এ প্রকল্পের আওতায় প্রায় ৪১ কোটি টাকা ব্যয়ে বাগমারা হাটগাঙ্গোপাড়া বিদ্যুৎ উপকেন্দ্রের আওতায় প্রায় ৩০ কিলোমিটার এলাকার লোকজন এর সুবিধা ভোগ করবে।

এর আগে প্রতিমন্ত্রী ভবানীগঞ্জ বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর কমপ্লেক্স পরিদর্শন করেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত