বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় গাছের সঙ্গে পিকআপের ধাক্কায় নিহত ৩

news-image

পাবনা প্রতিনিধি : পাবনা-ঢাকা মহাসড়কের দুলাই নামক স্থানে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল ৭টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের সুজানগর উপজেলার দুলাই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চাঁদপুর জেলার আরিফ (২৭), পাবনা মুলাডুলির পারভেজ (৩২) ও গোপালগঞ্জ জেলার বিপ্লব (২৮) নামের তিনজন নিহত হয়েছেন।

মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট শহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে একটি পিকআপ ভ্যানগাড়ি (ঢাকা মেট্রো-ন ১৩-৩৫১২) পাবনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে সকাল ৭টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের সুজানগর উপজেলার দুলাই নামক স্থানে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারালে পাশের একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা তিনজন নিহত এবং গাড়িতে থাকা আরো ২ জন আহত হয়।

খবর পেয়ে মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে। গাড়িতে বৈদ্যুতিক সরঞ্জাম থাকায় পুলিশের ধারণা পিকআপটি কোনো পল্লী বিদ্যুৎ সমিতির মালামাল নিয়ে যাচ্ছিল।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ