শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খাদ্যে রাসায়নিক মেশানোর শাস্তি কঠোর হচ্ছে

mangoবাংলাদেশে সরকার আজ খাদ্যদ্রব্য ও ফলমূলে ফরামালিনসহ ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মেশানোর বিরুদ্ধে পুরোনো আইনে যে শাস্তির বিধান ছিল তা আরো কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে মন্ত্রীর এক বৈঠকের পর এ কথা জানানো হয়। বাংলাদেশে এখন ফলের মওসুম – কিন্তু ক্ষতিকর রাসায়নিকের ভয়ে মানুষের বাজার থেকে ফল কিনে খাওয়ার ক্ষেত্রে এক ধরণের শংকা কারজ করতে দেখা যাচ্ছে। এই আশয়ংকা কাটানোর বিষয়টি নিয়েও বৈঠকে কথা হয়। মৌসুমী ফল বিক্রেতা, আমদানীকারকসহ সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ নিজেই তাঁর উদ্বেগ তুলে ধরেছেন।
তিনি বলেছেন, এখন দেশীয় ফলের মৌসুম হলেও ফরমালিন বা ক্ষতিকর রাসায়নিক দ্রব্যের ব্যবহার নিয়ে মানুষের মধ্যে এক ধরণের ভয় কাজ করছে। মন্ত্রী উল্লেখ করেছেন, ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ব্যবহারের বিরুদ্ধে সরকার শক্ত অবস্থান নিয়েছে। তিনি বলছিলেন, ফরমালিন দেওয়া পণ্য খেয়ে মানুষ মৃত্যুর কাছে চলে যায়। সুতরাং এখানে আমরা নিরব দর্শকের ভূমিকা পালন করতে পারি না। একটা কঠিন আইন করতে যাচ্ছি আমরা। কারণ এটা নিয়ে ছেলেখেলা চলে না। মানুষের জীবন নিয়ে খেলা করার অধিকার কারও নেই এবং সকলকেই এর বিরুদ্ধে দাঁড়াতে হবে।
ভোক্তা অধিকার নিয়ে কাজ করে, এমন একটি সরকারি অধিদপ্তরের মহাপরিচালক আবুল হোসেন মিয়া বলেছেন, ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ব্যবহারের প্রবণতা বাড়ছে বলে তাদের মনে হচ্ছে। অন্যান্যবারের মতো এবারও ভরা আমের মৌসুমেই তাতে ফরমালিন বা ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মেশানোর নানা অভিযোগ উঠেছে। রাজশাহী অঞ্চলেই মুলত, আমের চাষ হয়। রাজশাহী থেকে একজন আম চাষী হাবিবুর রহমান ঢালাও অভিযোগ মানতে রাজী নন। তিনি বলেছেন, সব ব্যবসায়ী নয়, কিছু ব্যবসায়ী খামারেই ফরমালিন বা রাসায়নিক দ্রব্য মেশাচ্ছে। বিশেষ করে যারা ঢাকায় ফল নিয়ে যাচ্ছে। তাদের মধ্যে এর প্রবণতা বেশি।
তবে মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, পুরোনো আইনে সাজার মেয়াদ কম থাকায় বিভিন্ন সময় নেওয়া পদক্ষেপ কার্যকর ভূমিকা রাখতে পারছে না। সেজন্য তারা পুরোনো আইনে দই বছরের জেল বা জরিমানার জায়গায় সাজা কঠোর করার সিদ্ধান্ত নিয়েছেন। চলতি অধিবেশনেই এমন বিল পাশের চেষ্টা করছেন তারা। বিষাক্ত রাসায়নিক মেশানো মৌসুমি ফল যেন বাংলাদেশের রাজধানী ঢাকাতে ঢুকতে না পারে সেজন্য বুধবার থেকে ঢাকার সাতটি পয়েন্টে অভিযানে নামবে মহানগর পুলিশ।

এ জাতীয় আরও খবর

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ