,

মিতুর মাকে তদন্ত কর্মকর্তার জিজ্ঞাসাবাদ

news-image

নিউজ ডেস্ক : আলোচিত মাহমুদা খানম মিতু হত্যা মামলায় তার মায়ের সঙ্গে আজ বৃহস্পতিবার কথা বলছেন তদন্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান। বেলা সাড়ে ১১টা থেকে শাহেদা মোশাররফের সঙ্গে কথা শুরু করেন তদন্ত কর্মকর্তা।

তদন্ত কর্মকর্তার ডাকে ঢাকা থেকে চট্টগ্রামে গিয়ে লালদীঘি এলাকার গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে যান শাহেদা ও তার স্বামী সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন। চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. কামরুজ্জামান একাই বিভিন্ন বিষয়ে তাকে প্রশ্ন করেন।

এর আগে ২ জানুয়ারি বাবুলের বাবা সাবেক পুলিশ কর্মকর্তা আবদুল ওয়াদুদ মিয়া ও মা শাহেদা ওয়াদুদের সঙ্গে কথা বলেন তদন্ত কর্মকর্তা। গত বছরের ১৫ ডিসেম্বর বাবুল আক্তার এবং ২২ ডিসেম্বর মাহমুদার বাবা ও বাবুলের শ্বশুর সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেনের সঙ্গে কথা বলেন তদন্ত কর্মকর্তা। গত ২২ ডিসেম্বর বাবুল আক্তারকেও জিজ্ঞাসাবাদ করেছিল চট্টগ্রাম ডিবি পুলিশ।

তদন্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান আজ বলেন, মাহমুদা খানম মিতুর মায়ের সঙ্গে মামলা নিয়েই কথা হচ্ছে। তার কাছ থেকে বেশ কিছু তথ্য জানার চেষ্টা করা হচ্ছে।

গত বছরের ৫ জুন চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয় মিতুকে। এ ঘটনায় বাবুল আক্তার অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তির বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা করেন। এরপর ২৪ জুন মধ্যরাতে ঢাকার বনশ্রী এলাকার শ্বশুরবাড়ি থেকে বাবুল আক্তারকে তুলে নিয়ে যায় পুলিশ। প্রায় ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাকে আবার বাসায় পৌঁছে দেওয়া হয়। ৬ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, “বাবুলের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে চাকরিচ্যুত করা হলো। “

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে