বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তোমরাই হবে সোনার দেশ গড়ার সোনার ছেলে : প্রধানমন্ত্রী

news-image

গোপালগঞ্জ প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন যারা ছোট তারাই আগামীতে দেশের কর্ণধার হবে, দেশকে নেতৃত্ব দেবে। এজন্যই দেশকে উন্নত করতে দায়িত্ব পালনে একনিষ্ঠ হতে হবে তাদের। সৎ, দৃঢ় ও দেশাত্ববোধে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে। তিনি বলেন, তোমরাই হবে সোনার দেশ গড়ার সোনার ছেলে।

আজ বৃহস্পতিবার গোপালগঞ্জে আয়োজিত একাদশ জাতীয় রোভার মুটের উদ্বোধনী বক্তব্যে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, আগামী প্রজন্মকে স্কাউটিংয়ের মাধ্যমে আরো যোগ্য করে গড়ে তুলতে হবে। সেই ব্যাপারে সব ধরনের কার্যকর ও টেকসই পদক্ষেপ নিতে সরকার বদ্ধ পরিকর।

আগত স্কাউটদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, যারা এই ক্যাম্পে থাকছো তারা বড় একটা সুযোগ পাচ্ছ। আমি সবাইকে বলবো, আমাদের সবাইকে আত্মবিশ্বাস নিয়ে চলতে হবে। আমাদের দৃঢ় বিশ্বাস নিয়ে চলতে হবে যে আমরা যা পারি ভালোভাবে পারি। দেশের যেটুকু সম্পদ আছে সেটুকু কাজে লাগিয়ে আমরা এগিয়ে যাবো।’

স্কাউটদের নেতৃত্বে যারা থাকের তাদের উদ্দেশ্যে তিনি বলেন, নেতৃত্বে যারা আছেন তারা সঠিক নির্দেশনা দিবেন স্কাউটদের। ষোল কোটি মানুষের দেশ বাংলাদেশ, সেখানে স্কাউটদের সংখ্যা আরো বৃদ্ধি করতে হবে। স্কাউটিংয়ের গণগত মান বজায় রেখে এর সংখ্যা বৃদ্ধি করতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত দুটি করে কাব স্কাউট দল থাকতে হবে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত