বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ত্রসহ লাইভ করা সেই যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

news-image

কুষ্টিয়া প্রতিনিধি: অস্ত্রসহ লাইভ করা সেই যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা অস্ত্র হাতে ফেসবুক লাইভে স্থানীয় এমপিকে খুজতে থাকা সেই আলোচিত যুবলীগ নেতার বিরুদ্ধে কুষ্টিয়ার খোকসা থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা হয়েছে।

বুধবার রাত সাড়ে এগারটার সময় স্থানীয় এমপি আব্দুর রউফের খালাতো ভাই এবং কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে আলোচিত যুবলীগ নেতা আবু উবাইদা শাফিকে।

খোকসা থানার ওসি নাজমুল হুদা জানান, মামলায় আবু উবাইদা শাফিকে প্রধান ও অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে। খোকসা থানায় দায়ের হওয়া মামলা নম্বর ৫, তারিখ-২৫.০১.২০১৭ ইং।

উল্লেখ্য, সোমবার দিবাগত রাত বারটার দিকে শাফি তার সর্মথকদের নিয়ে দেশিয় অস্ত্র হাতে খোকসা বাজারে স্থানীয় এমপি কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের এমপি আব্দুর রউফ ও খোকসা যুবলীগের আহ্বায়ক আল মাসুম মোর্শেদ শান্তকে মারধোর করার জন্য অবস্থান নিয়েছে বলে ভিডিও লাইভে প্রচার করেন।
এমন ভিডিওবার্তা ফেসবুকে ছড়িয়ে পড়লে কুষ্টিয়ায় শুরু হয় ব্যাপক তোলপাড়। এনিয়ে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে সংবাদ প্রকাশ করলে বিষযটি নিয়ে দেশ জুড়ে আলোচনার সৃষ্টি হয়।

সম্প্রতি কুষ্টিয়ার খোকসা উপজেলা যুবলীগের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় কমিটি। এ কমিটিতে বাদ পড়েন নেতা শাফি ও তার অনুসারীরা।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ