বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রামীণের নামে কর মওকুফ সুবিধা অবৈধ : অর্থমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ ব্যাংকের নাম ব্যবহার করে অন্য সব প্রতিষ্ঠানে ড. ইউনুসের কর মওকুফ সুবিধা নেয়া অবৈধ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বৃহস্পতিবার সচিবালয়ে ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে রফতানি আয় বৃদ্ধির সম্ভাবনা ও প্রতিবন্ধকতা’ শীর্ষক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বলেন, ‘গ্রামীণ ব্যাংক সুদমুক্ত, এটা সত্য। কিন্তু তার পাশাপাশি ৪০-৫০টি প্রতিষ্ঠান রয়েছে। সেগুলো তো সুদমুক্ত নয়। সেইগুলোর ট্যাক্স কেন সরকারকে দেবে না? সেই রিপোর্টও এনবিআরের কাছে আছে।’

এ সময় পাশে থাকা অর্থমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘এখানে মাননীয় অর্থমন্ত্রী আছেন। এটা তার দায়িত্ব। তিনি এটা দেখবেন। তিনি ব্যবস্থা নেবেন।’

এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন,‘এটা জটিল একটা বিষয়। ড. ইউনূস গ্রামীণের নামে সব প্রতিষ্ঠান থেকে ট্যাক্স বেনিফিট (কর সুবিধা) নিয়েছেন। এটা অবৈধ। এটা নিয়ে তদন্ত চলছে। দ্যাটস অল।’

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত