বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে পিকনিক বাস খাদে, ছাত্র-শিক্ষকসহ নিহত ৪

news-image

যশোর প্রতিনিধি : যশোরের চৌগাছায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকনিক বাস উল্টে খাদে পড়ে শিক্ষক ও ছাত্রসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।

বুধবার রাত সাড়ে নয়টার দিকে চৌগাছা-পুড়পাড়া সড়কের খড়িঞ্চা হাজরাখানা দানবাক্স এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশের পক্ষ থেকে নিহতের সংখ্যা তিনজন বলা হলেও স্থানীয়রা এই সংখ্যা চারজন বলে জানিয়েছে।

প্রাথমিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি। তারা স্থানীয় বর্ণি রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছিলেন। পিকনিকে যাওয়ার উদ্দেশে দুর্ঘটনার কবলে পড়েন তারা।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম মশিউর রহমান জানান, দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। এদের মধ্যে একজন শিক্ষক, একজন শিক্ষার্থী রয়েছেন। বাকি একজন গাড়ির স্টাফ হতে পারেন।

তিনি আরও জানান, স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত