মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথমবারের মতো নারী কমিশনার পাচ্ছে ইসি

news-image

নিউজ ডেস্ক : স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে এবারই প্রথমবারের মতো বাংলাদেশে নারী কমিশনার পেতে যাচ্ছে নির্বাচন কমিশন সচিবালয়।

সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি গঠনের জন্য আজ বুধবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ যে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে দিয়েছেন, তাদেরকে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারের নাম প্রস্তাব করার সময় অবশ্যই ন্যূনতম একজন নারী রাখতে হবে।

রাতে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত জারি করা প্রজ্ঞাপনে এ আবশ্যকতার কথা উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে সার্চ কমিটির ‘কার্যপরিধি ও কর্মপদ্ধতি’ অংশে বলা হয়েছে, ‘অনুসন্ধান কমিটি ন্যূনপক্ষে একজন নারীসহ প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে সুপারিশ প্রদানের উদ্দেশ্যে সভায় সদস্যগণের সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তের ভিত্তিতে প্রতিটি শূন্যপদের বিপরীতে ২ (দুই) জন ব্যক্তির নাম সুপারিশ করিবে এবং সিদ্ধান্তের সমতার ক্ষেত্রে সভায় সভাপতিত্বকারী সদস্যের নির্ণায়ক সিদ্ধান্তের ক্ষমতা থাকিবে।’

ছয় সদস্যের সার্চ কমিটির চেয়ারম্যান হিসেবে এবারও নেতৃত্ব দেবেন আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এর আগে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সার্চ কমিটিরও নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

বাকি পাঁচ সদস্য হচ্ছেন হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিরীন আকতার ও মহা-হিসাব নিরীক্ষক মাসুদ আহমেদ।

‘গঠিত কমিটি আগামী ১০ কার্যদিবসে মহামান্য রাষ্ট্রপতির বরাবরে সুপারিশ করবেন’, যোগ করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব।

এর আগে দুপুরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, ছয় সদস্যের সার্চ কমিটি করা হয়েছে। এ বিষয়ে বঙ্গভবন থেকে একটি চিঠি পাঠানো হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগে। আপিল বিভাগের একজন বিচারপতি চেয়ারম্যান হিসেবে সার্চ কমিটির নেতৃত্ব দেবেন। এই কমিটিতে হাইকোর্টের একজন বিচারপতিও থাকবেন।

নিয়মানুযায়ী, এখন এই ছয় সদস্যের কমিটি রাষ্ট্রপতির কাছে ইসি গঠনের জন্য নাম প্রস্তাব করবে। রাষ্ট্রপতি তাঁদের মধ্য থেকে একজনকে প্রধান নির্বাচন কমিশনার এবং বাকি কমিশনারদের নিয়োগ দেবেন।

যদিও সার্চ কমিটি নিয়ে শুধু হতাশা নয়, ক্ষোভও প্রকাশ করেছে বিএনপি। বিকেলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগের পছন্দের লোক দিয়ে সার্চ কমিটি গঠন করে জাতিকে আবার হতাশা ও অনিশ্চয়তার দিয়ে ঠেলে দেওয়া হয়েছে।’

তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ এ ব্যাপারে রাষ্ট্রপতির ওপর সবাইকে আস্থা রাখতে বলেছে।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের