,

কর্ণফুলীতে ৪০ যাত্রী নিয়ে নৌকাডুবি, এক নারীর লাশ উদ্ধার

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ৪০ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এতে এখনো অনেকে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

আজ বুধবার রাত সাড়ে সাতটার দিকে নদীর ১২ নম্বর ঘাঁটের অদূরে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীদের মধ্যে বেশিরভাগ পোশাক শ্রমিক। কর্মস্থলে কাজ শেষ করে তারা থেকে বাড়ি ফিরছিলেন।

পতেঙ্গা থানার সহকারী উপ-পরিদর্শক জ্যাকসন বড়ুয়া বলেন, ১২ নম্বর ঘাঁট থেকে ৪০ থেকে ৫০ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত একটি নৌকা কর্ণফুলীর দক্ষিনপাড়ে যাচ্ছিল। ঘাট থেকে একটু দূরে যেতেই নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় অনেক নিখোঁজ রয়েছেন। কোস্টগার্ডের সদস্যরা উদ্ধার কাজ চালাচ্ছেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, নৌকাডুবির ঘটনায় আমরা এক নারীর লাশ উদ্ধার করেছি। তার পরিচয় এখনো সনাক্ত করা যায়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে