বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির সিদ্ধান্তকে স্বাগত জানাবো : সিইসি

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ বলেছেন, এই দেশ আমরা অনেক ত্যাগের বিনিময়ে পেয়েছি, অনেক শহীদের রক্তের বিনিময়ে পেয়েছি। এটা অলি আউলিয়ার দেশ। এখানে অন্যায়-অবিচার বেশিদিন স্থায়ী হতে পারে না। সব শঙ্কা দূর করে দেশে শান্তি আসবেই।

সার্চ কমিটি গঠনের বিষয়ে তিনি বলেন, এটা খুবই ভালো উদ্যোগ। রাষ্ট্রপতি এ বিষয়ে ভালো সিদ্ধান্ত নেবেন। আমরা সেটাকে স্বাগত জানাবো। তিনি বুধবার দুপুরে রংপুরে আঞ্চলিক সার্ভার স্টেশন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন।

রকিবউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশে ইভিএম পরীক্ষামূলক চালু করার পর দেখা গেল, যন্ত্রটির সমস্যা রয়েছে। বুয়েটের বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেও চালু করার মতো যোগ্য হয়ে ওঠেনি। আমাদের দেশের বিশেষজ্ঞ দ্বারা ইভিএম যন্ত্র তৈরি করার কাজ চলছে। যেটি একজন ভোটারের পরিচয় নিশ্চিত করবে এবং সময়ের আগে কিংবা পরেও কোনো ভোট গ্রহণ করবে না। একজন ভোটার একটির বেশি ভোট দিতে পারবে না। সকাল ৮টার আগে এ মেশিনটি চালু হবে না। বিমানের ব্লাক বক্সের মতো এই যন্ত্রটি ভেঙ্গে ফেললেও এর সব তথ্য নিশ্চিত থাকবে।

সাংবাদিকের প্রশ্নের উত্তরে, তিনি জানান, সাংবিধানিক দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে সব নির্বাচন সুষ্ঠ করার জন্য। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনসহ সব নির্বাচন সুষ্ঠু হয়েছে। আমাদের সবার মানসিকতার পরিবর্তন হলে নির্বাচন মেনে নেয়ার মানসিকতা তৈরি হবে। ডিজিটাল পদ্ধতিতে বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে, তখন আমরা পিছিয়ে থাকবো কেন, একদিন আমরাও সবদিক থেকে এগিয়ে যাবো।

আগামী প্রজন্মের উদ্দেশ্যে তিনি বলেন, লাখো মানুষের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ, আগামী প্রজন্ম দেশের প্রতি ভালোবাসা থেকে দেশকে এগিয়ে নেবে।

এছাড়া বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তাদের সাথে আলোচনা সভায় রংপুরের জেলা প্রশাসক রাহাত আনোয়ারের সভাপতিত্বে বিশেষ অতিথি নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ, রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ছাফিয়া খানম প্রমুখ বক্তব্য দেন।

এর আগে নির্বাচন কমিশন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ আঞ্চলিক সার্ভার স্টেশনের আনুষ্ঠানিক ফলক উন্মোচন, বৃক্ষ রোপণ, ভবনের ফিতা কেটে উদ্বোধন ও সবশেষে হেল্প ডেস্ক উদ্বোধন করেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ