,

সার্চ কমিটির প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন

news-image

নিজস্ব প্রতিবেদক : আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান করে ৬ সদস্য বিশিষ্ট সার্চ কমিটি গঠন করেছেন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

কমিশনের বাকি সদস্যরা হলেন, হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি শিরীণ আখতার। আইন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদের একটি বিশ্বস্ত সূত্র বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানায়।

এ বছর একজন নারী সদস্যকে যুক্ত করাসহ সদস্য সংখ্যাও ৫ থেকে ৬ এ আনা হল। এ নিয়ে বিএনপিসহ বিভিন্ন দল থেকেও রাষ্ট্রপতিকে প্রস্তাব দেওয়া হয়েছিল।

বুধবার দুপুরে রাষ্ট্রপতির দফতর থেকে মন্ত্রিপরিষদ বিভাগে সার্চ কমিটির তালিকা প্রেরণ করা হয়।

জানা গেছে, সার্চ কমিটির প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ১৯৯৯ সালে সহকারি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন। হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে