বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্প প্রশাসনের প্রতি কোটামুক্ত সুবিধার আহ্বান ঢাকার

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক ও কোটামুক্ত বাণিজ্য সুবিধার বিষয় বিবেচনা করতে প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পের নতুন প্রশাসনের প্রতি নতুন করে অনুরোধ জানিয়েছে।

আজ এখানে প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন ওয়াশিংটন ডিসিতে রিপাবলিকান দলীয় সিনেটর রজার উইকারের সঙ্গে বৈঠকে রাষ্ট্রদূত রাক্তরাষ্ট্রের বাজারে সব স্বল্পোন্নত দেশের পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকারের জন্য মার্কিন সরকারকে অনুরোধ জানান।

বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে ৪৮টি স্বল্পোন্নত দেশের মধ্যে ৩৪টি দেশ (এর সই আফ্রিকান) এই শুল্ক ও কোটামুক্ত সুবিধা পায়।সিনেটর আন্তরিকতার সঙ্গে রাষ্ট্রদূতের বক্তব্য শোনেন এবং ব্রিফিংয়ের জন্য তাকে ধন্যবাদ জানান।

সিনেটর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন বলে আশ্বাস দেন। কংগ্রেসম্যানের সিনিয়র লেজিসলেটিভ অ্যাসিটেন্ট জোসেফ লাই এবং দূতাবাসের মিনিস্টার (রাজনৈতিক) তৌফিক হাসান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জিয়াউদ্দিন বলেন, বিদ্যমান পরিস্থিতিতে অন্যান্য স্বল্পোন্নত দেশগুলোর (অধিকাংশই এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত) নিজেদের বঞ্চিত মনে করছে। তারা যুক্তরাষ্ট্রের কাছে ন্যায্যতা কামনা করে।

জিয়াউদ্দিন বলেন, যুক্তরাষ্ট্র সরকারের শুল্ক ও কোটামুক্ত সুবিধার বাংলাদেশের জন্য বিশেষ করে তৈরি পোশাকসহ অন্যান্য আরও পণ্য রফতানি করে অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে সহায়ক হবে। এই পোশাক খাতে বর্তমানে প্রায় ৪০ লাখ নারীকর্মী কাজ করছে। যা দারিদ্র্য বিমোচন ও চরমপন্থা দমনে অবদানের মাধ্যমে বাংলাদেশে সমাজ পরিবর্তনে নারীর ক্ষমতায়নের সহায়ক হবে।

সব ধরনের চরমন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স নীতির উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ইতিমধ্যে যুক্তরাষট্র, ভারত ও অন্যান্য প্রতিবেশী দেশের সঙ্গে সন্ত্রাস প্রতিরোধ সহযোগিতা গড়ে তুলেছে।বাসাস

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ