বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে ব্যবসায়ী হত্যায় ৪ জনের ফাঁসির আদেশ

news-image

রংপুর প্রতিনিধি : রংপুরের পীরগাছা উপজেলায় স্টুডিও এবং মোটরসাইকেল ব্যবসায়ী চুন্নু মিয়া হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড এবং একজনের ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এক আসামির উপস্থিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন পীরগাছা উপজেলার মহিষমারী গ্রামের ইসাহাক আলীর ছেলে সিরাজুল ইসলাম (৪০), একই উপজেলার জুয়েল, সুমন ও বগুড়ার মাটিঢালী এলাকার শাহীন। এছাড়া মাটিঢালী এলাকার আলম নামে অপর এক আসামির ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সিরাজুল ছাড়া বাকি আসামিরা পলাতক।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, চুন্নু মিয়ার সঙ্গে আসামি সিরাজুল ইসলামের ব্যবসা সংক্রান্ত বিষয়ে দ্বন্দ্বের জেরে ২০১২ সালের ২৩ আগস্ট রাতে পরিকল্পিতভাবে অপর আসামিদের সহযোগিতায় কুপিয়ে হত্যা করা হয় চুন্নু মিয়াকে। এ ঘটনায় নিহতের ভাই আলতাব হোসেন বাদী হয়ে ২৫ আগস্ট পীরগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত