,

নেপাল থেকে জলবিদ্যুৎ আসবে বাংলাদেশে

news-image

নিউজ ডেস্ক : নেপাল এবং ভুটানে জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করে তা থেকে বিদ্যুৎ আমদানির জন্য শিগগীরই এ দেশগুলোর সাথে সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে বাংলাদেশ।

বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিবিসি বাংলাকে এ কথা জানিয়েছেন। ভারতের ভেতর দিয়ে এই বিদ্যুৎ সঞ্চালন লাইন বাংলাদেশে আসবে। এ জন্য ভারতের সম্মতিও পাওয়া গেছে বলে জানিয়েছেন হামিদ।

হামিদ বলেন, তিনি খুব শিগগিরই- সম্ভবত আগামী মাসেই- সমঝোতা স্মারক স্বাক্ষর করার জন্য নেপালে যেতে পারেন। নেপালে জলবিদ্যুৎ প্রকল্পে বাংলাদেশ বিনিয়োগও করবে।

তিনি বলেন, নেপাল ও ভুটানের মতো দেশগুলোতে জলবিদ্যুৎ প্রকল্প করে ৮০ হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন এবং রফতানি করা সম্ভব। বাংলাদেশ ও ভারত উভয়েই এ থেকে উপকৃত হতে পারে। এই বিদ্যুৎ বাংলাদেশে আসবে ভারতের ভূখণ্ডের ভেতর দিয়ে একটি সঞ্চালন লাইনের মাধ্যমে।

এ জন্য সচিব পর্যায়ের বৈঠকগুলোতে ইতোমধ্যেই ভারতের সম্মতি পাওয়া গিয়েছে, তবে এ ব্যাপারে আনুষ্ঠানিক ত্রিপক্ষীয় বৈঠক ও চুক্তি হবে সমঝোতা স্মারক সই হবার পর- বলেন হামিদ। তিনি বলেন, ভারতের বিদ্যুৎমন্ত্রীর সাথে এ নিয়ে তার কথা হয়েছে। ভারত নিজেও এতে বিনিয়োগ করতে পারে এমন সম্ভাবনাও আছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে