,

বিমানের শৌচাগারে ৭ কেজি সোনা

news-image

নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওমান থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজের শৌচাগার থেকে প্রায় ৭ কেজি সোনা উদ্ধার করা হয়েছে। এসব সোনার মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা।

মঙ্গলবার সকালে ঢাকা কাস্টমসের একটি দল ওই সোনা উদ্ধার করে। ঢাকা কাস্টমসের যুগ্ম কমিশনার সোহেল রহমান রাইজিংবিডিকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ওমানের মাস্কাট থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজে (আরএক্স ৭২৪) তল্লাশি করে শৌচাগার থেকে ৬০টি সোনার বার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। যার ওজন ৬ কেজি ৯৬০ গ্রাম। জব্দ করা সোনার বর্তমান বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা। উদ্ধার করা সোনার বারগুলো কালো স্কচটেপ দিয়ে মোড়ানো তিনটি প্যাকেটে ছিল। প্রতি প্যাকেটে ২০টি করে মোট ৬০টি সোনার বার উদ্ধার করা হয়। এ বিষয়ে বিমানবন্দর থানায় মামলা করা হবে। তবে এর সঙ্গে সম্পৃক্ত কাউকে আটক করা যায়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে