,

শেখ হাসিনা কেন রাষ্ট্রনায়ক, ব্যাখ্যা দিলেন কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনাকে কেন আমরা রাষ্ট্রনায়ক বলি, তিনি রাষ্ট্রনায়কের চেয়েও বেশি কিছু। সি ইজ মোর দ্যান পলিটিশিয়ান। কারণ রাজনীতিবিদ ভাবেন পরবর্তী নির্বাচন নিয়ে, আর শেখ হাসিনা ভাবেন পরবর্তী প্রজন্ম নিয়ে।’

মঙ্গলবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সংগঠন ছাত্রলীগের পুনর্মিলনীতে একথা বলেন তিনি। এর আগে ১৯৭৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের পরিচয় করিয়ে দেন ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

ওবায়দুল কাদের মঞ্চের সামনে উপস্থিত হাজার হাজার ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ৪১ বছরের সবচেয়ে ঝুঁকিপূর্ণ রাজনীতিকের নাম শেখ হাসিনা। ধ্বংসস্তুপের ওপর দাঁড়িয়ে দেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন কে? এসময় সমস্বরে নেতাকর্মীরা বলেন-শেখ হাসিনা।

কাদের বলেন, সারাবিশ্বে প্রশংসিত নেতা শেখ হাসিনা। ইনক্লুসিভ ডেভেলপমেন্ট গ্রোথে ভারত, পাকিস্তান, ফিলিপাইন ও মিশরকে পেছনে ফেলে অনেক এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এর পেছনের কারিগর শেখ হাসিনা। সারাবিশ্বের বিস্ময় এখন বাংলাদেশ।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দেশে এত উন্নয়ন, এত অর্জন দুই একটি ঘটনায় এটা যেন ম্লান না সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। সারাবছরের কোনো অর্জন ও উন্নয়ন একদিনে ম্লান হতে দেব না।’

ছাত্রলীগের পুনর্মিলনীর এই সমাবেশে কোনো ব্যানার ফেস্টুন না থাকায় আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘ছাত্রলীগ পরিবর্তনের ধারা চালু করেছে। তাদের ধন্যবাদ। আজকে এখানে কোনো ব্যানার ফেস্টুন নেই এটাই পরিবর্তন ‘

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে