মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রেলসেতুতে বাঁশ ব্যবহারে ঝুঁকি নেই

news-image

নিজস্ব প্রতিবেদক : রেললাইন ও রেলসেতুতে বাঁশের ব্যবহারে কোনো ধরনের দুর্ঘনার আশঙ্কা নেই বলে দেশবাসীকে আশ্বস্ত করেছে রেলওয়ে মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে জনগণকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়ে আজ সোমবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের সেতুতে বাঁশ ব্যবহার করার হয়েছে- এমন বেশ কিছু প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হয়। এ নিয়ে সারা দেশেই সমালোচনার ঝড় উঠে।

এই আলোচনার মধ্যেই আজ রেলওয়ে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলম স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি এলো।

এতে বলা হয়েছে, ‘রেলসেতুতে বাঁশের ফালি/চেরাই কাঠ ব্যবহারের ফলে কোনো রকমের দুর্ঘটনা ঘটার অবকাশ নেই মর্মে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ হতে দেশের আপামর জনসাধারণকে আশ্বস্ত করা হলো।’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘অতি সম্প্রতি বেশ কয়েকটি বহুল প্রচারিত জাতীয় দৈনিক বাংলা ও ইংরেজি পত্রিকা এবং টেলিভিশন চ্যানেলে বাঁশ ব্যবহার করে বাংলাদেশ রেলওয়ের সেতুসমূহ রক্ষণাবেক্ষণের বিষয়ে সংবাদ/প্রতিবেদন প্রকাশিত/প্রচারিত হয়, যা বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের দৃষ্টি গোচরীভূত হয়েছে। রেলসেতুতে বিদ্যমান সেতু স্লিপার, ফিটিংস এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়াদির সমন্বিত কারিগরি বিষয় বিবেচনা না করে শুধুমাত্র বাহ্যিক দৃষ্টিকোণ থেকে প্রকাশিত/প্রচারিত সংবাদ/প্রতিবেদন বস্তুনিষ্ঠ হয় না। এ ধরনের সংবাদ/প্রতিবেদন প্রকাশ/প্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে।’

রেলওয়ে মন্ত্রণালয় আরো জানিয়েছে, ‘দেশের রেল ব্যবস্থার উন্নয়ন ও পরিচালনার দায়িত্ব বাংলাদেশ রেলওয়ের উপর ন্যস্ত আছে। বিদ্যমান রেলওয়ে নেটওয়ার্কের উন্নয়ন ও সম্প্রসারণ এবং মেরামত, সংস্কার ও রক্ষণাবেক্ষণে বাংলাদেশ রেলওয়ে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। রেল সেতুসমূহ নির্মাণ, মেরামত ও রক্ষণাবেক্ষণ ইত্যাদি কাজ রেলওয়ের ওয়ে অ্যান্ড ওয়ার্কস ম্যানুয়াল দ্বারা নিয়ন্ত্রিত।’

‘রেলসেতুর উপর স্থাপিত কাঠের স্লিপার যাতে একত্রে জমা হতে না পারে, সে লক্ষ্যে কোনো কোনো রেলসেতুতে অতিরিক্ত নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে বহুকাল হতে স্থানীয়ভাবে বাঁশের ফালি/চেরাই কাঠ ইত্যাদি ব্যবহার করা হচ্ছে’, যোগ করা হয় বিজ্ঞপ্তিতে। হন।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের