,

স্বল্পমেয়াদী ঋণ নিতে পারবে রপ্তানিমুখী বিদেশি প্রতিষ্ঠানগুলো

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াজাত অঞ্চল (ইপিজেড) ও অর্থনৈতিক অঞ্চলের (ইজেড) মধ্যে অবস্থিত শতভাগ বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো নিজেদের মূল কোম্পানি (প্যারেন্ট কোম্পানি) ও সহযোগী কোম্পানি (সিস্টার কনসার্ন) থেকে বৈদেশিক মুদ্রার স্বল্প মেয়াদে ঋণ গ্রহণ করতে পারবে।

রোববার এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বৈদেশিক মুদ্রার লেনদেনে নিয়োজিত সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো ওই সার্কুলারে বলা হয়েছে, ইপিজেড ও ইজেডে অবস্থিত শতভাগ বিদেশি মালিকানাধীন (এ ক্যাটাগরি) কোম্পানিগুলো বৈদেশিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে বৈদেশিক মুদ্রার স্বল্প মেয়াদী ঋণ নিতে পারতো। এখন থেকে নিজেদের প্যারেন্ট কোম্পানি ও সিস্টার কনসার্ন কোম্পানির কাছ থেকে এই ঋণ নিতে পারবে। তবে ঋণের টাকা হস্তান্তরের আগে ওই পরিমাণ অর্থ উক্ত কোম্পানির কাছে দায়মুক্তভাবে আছে কিনা তা নিশ্চিত করবে সংশ্লিষ্ট ব্যাংক।

এদিকে কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানিয়েছে, দেশের অভ্যন্তরে ব্যবসার পরিবেশকে আরো সহজ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আগে ব্যাংক থেকে ঋণ নিতে তাদের সুদ বাবদ ব্যয় হত। এখন নিজস্ব কোম্পানির ঋণ প্রদানে সুদের হার অনেক ক্ষেত্রে শুন্য হবে বা অনেক কমে যাবে। তবে এই ঋণের ক্ষেত্রে অতিরিক্ত সুদ দিয়ে অর্থ অন্য কোথাও যেন হস্তান্তর না করা হয় সেজন্য সুদ নির্ধারণের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা লেনদেন সংক্রান্ত গাইডলাইন মেনে চলতে হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে