মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সবার দৃষ্টি রাষ্ট্রপতির ভাষণের উপর

news-image

নিজস্ব প্রতিবেদক : রীতি অনুযায়ী বছরের প্রথম সংসদ অধিবেশন শুরুর দিনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। এরইমধ্যে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন বিষয়ে সবগুলো দলের সঙ্গে সংলাপ করেছেন তিনি।

রাষ্ট্রপতির ভাষণে নির্বাচন কমিশন গঠন বিষয়ে কোন ইঙ্গিত থাকতে পারে। এতে আশার আলো দেখছেন দেশের রাজনৈতিক দলগুলো।

রবিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ যে ভাষণ দেবেন তাতে সংলাপ পরবর্তী সমাধানের বিষয়ে আশাবাদী রাজনৈতিক দলগুলোরশীর্ষ নেতারাও।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বিবার্তাকে বলেন, মহামান্য রাষ্ট্রপতি জাতির বিবেক। এই চলমান সঙলাপের আহবান বিএনপিই করেছিলো। রাষ্ট্রপতি এতে সাড়া দিয়েছেন। আমরা বিশ্বাস করি উনি দেশের ১৬ কোটি মানুষের স্বার্থে এবং একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে কার্যকরী ভূমিকা রাখবেন। আমরা আশা করি, রাষ্ট্রপতি তার সংসদের ভাষণে এবিষয়ে দিক নির্দেশনা দিবেন।

সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের বিবার্তাকে বলেন, আমরা আশাবাদী নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি সকলের মতামতের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য সমাধান দিতে পারবেন। তবে এ বিষয়ে সরকারকেও আরো উদার হতে হবে। আমার ব্যক্তিগত ধারণা রাষ্ট্রপতি সংসদের ভাষণে এ ব্যাপারে নিশ্চয়ই কোন ইতিবাচক বক্তব্য রাখবেন।

২০দলীয় জোটের শরীক এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বিবার্তাকে তার অভিমত প্রকাশ করে বলেন, রাষ্ট্রপতিকে এই বিষয়ে একটি সুষ্ঠু সমাধান দিতে হবে। তার (রাষ্ট্রপতি) দিকে তাকিয়ে আছে গোটা জাতি। রাষ্ট্রপতির সঠিক সিদ্ধান্তই দেশকে আবার একটি স্থিতিশীল পরিবেশে নিয়ে যেতে পারে।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের