বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন কমিশন নিয়ে বিএনপি যা করেছে আওয়ামী লীগ তা করবে না : কাদের

news-image

নিউজ ডেস্ক : আওয়ামী লীগ সমর্থন করে এমন কোনো ব্যক্তি নির্বাচন কমিশনে (ইসি) থাকবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, অতীতে নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপি যা করেছে আওয়ামী লীগ তা করবে না।

সরকারের ইচ্ছায় গঠিত ইসি খালেদা জিয়ার গ্রহণযোগ্য হবে না, এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, আপনার সঙ্গে সহমত পোষণ করে বলছি, আপনি যে আজিজ মার্কা ইসি গঠন করেছিলেন, সেই এম এ আজিজ বিএনপির সমর্থক ছিলেন। একে এম হাসানকে উপদেষ্টা করেছিলেন তিনি বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। তাহলে আজকে নিরপেক্ষতার কথা বলছেন কেন। আপনি ঠিক বলেছেন, সরকারের ইচ্ছায় গঠিত ইসির বিষয়ে আপনার বক্তব্যের সঙ্গে আমি সহমত কারণ ইসি গঠন সরকারের কোনো ইচ্ছায় নেই।

রবিবার, ২২ জানুয়ারি দুপুরে রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ২০নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ইসি গঠনে শেখ হাসিনা যাদের নাম প্রস্তাব করবেন, সেখানে কোনো আওয়ামী লীগের সমর্থকের নাম থাকবে না। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। আর রাষ্ট্রপতি ইসি গঠনে যে নাম নেবেন তাতেও বিএনপি বা আওয়ামী লীগের কারো নাম থাকবে না। যে কাজ বিএনপি করেছিলো আওয়ামী লীগ তা করবে না।

ঢাকা কলেজে ছাত্রলীগের সংঘর্ষের বিষয়ে তিনি বলেন, শনিবার (২১ জানুয়ারি) ঢাকা কলেজে যে সংঘর্ষ হয়েছে এতে পার্টির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। নেত্রী দেশে ফিরে সঙ্গে সঙ্গে নির্দেশ দিয়েছেন জড়িতদের গ্রেফতার ও বহিষ্কার করতে। ইতিমধ্যে গ্রেফতার ও বহিষ্কার দুটোই করা হয়েছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন- যুবলীগের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক হারুন-উর-রশিদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত