বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে থাকতে হবে : প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক আমাদের ছেলে-মেয়েদের দূরে রাখতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৪৬তম শীতকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আনন্দিত। এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। জাতীয় পর্যায়ে যারা বিজয়ী হয়েছে তাদেরকে জানাই আন্তরিক অভিননন্দন। আশা করি ভবিষ্যতে আমাদের শিক্ষার্থীরা খেলাধুলার প্রতি আরও মনযোগী হবে।’

তিনি বলেন, ‘খেলাধুলা, সঙ্গীত চর্চা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, লেখাপড়া পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে শিশুদের মেধা-মনন বিকাশের সুযোগ সৃষ্টি হয়। আজকে আমাদের প্রতিবন্ধীরা তারাও আন্তর্জাতিক পর্যায় থেকে অনেক পুরস্কার নিয়ে আসছে।’

শিক্ষকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষকদের আরও মনযোগী হতে হবে। সারা দিন যদি পড় পড় বললে তা কারোরই ভালো লাগে না। পড়া-লেখার পাশাপাশি খেলাধুলাও থাকতে হবে। সাংস্কৃতিক চর্চায়ও থাকতে হবে।’

১৬ হাজার ১০১টি প্রাথমিক বিদ্যালয়, ৭ হাজার ৬১১ মাদ্রাসা থেকে ৭টি খেলায় প্রায় ২ লাখ ৫০ হাজার শিক্ষার্থী অংশ নেয়। ১৮৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮০০ প্রতিযোগী জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে প্রধানমন্ত্রী পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক এস এম ওয়াহিদুজ্জামান, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত