বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুরঞ্জিতের সাবেক এপিএস ওমর ফারুকের ৫ বছর কারাদণ্ড

news-image

আদালত প্রতিবেদক : দুর্নীতি মামলায় সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তের এপিএস ওমর ফারুক তালুকদারকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ১ কোটি ২৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরো আড়াই বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। একই সঙ্গে আদালত মোহাম্মদপুরে তার সাড়ে ৩২ লাখ টাকা দামের ফ্ল্যাট বাজেয়াপ্ত ঘোষণা করেছেন।

আজ রোববার মহানগর দায়রা জজ আদালত-১ এই রায় দেন।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ওমর ফারুক তালুকদারের বিরুদ্ধে গত ২০১২ সালের ২২ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করে দুর্নীতি দমন কমিশন।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুর রাজা এ চার্জশিট দাখিল করেন।

মামলায় অভিযোগ তোলা হয় রেলমন্ত্রীর সাবেক এপিএস ওমর ফারুক তালুকদার দুদকের কাছে দেওয়া সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দিয়েছে। ১ কোটি ৪২ লাখ ৭৩ হাজার ১৮০ টাকা অবৈধভাবে উপার্জন করেছেন। এ ছাড়া ৩ লাখ ৪ হাজার ৯০০ টাকার তথ্য গোপন করেছে।

ওমর ফারুকের বিরুদ্ধে গত ২০১২ সালের ১৪ আগস্ট রাজধানীর রমনা থানায় মামলা করেন দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুর রেজা।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত