,

মিরসরাই থেকে কক্সবাজার নির্মান হচ্ছে ২৮৫ কিলোমিটার মহা সড়ক

news-image

বিনিয়োগ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে চট্টগ্রামের মিরসরাই থেকে কক্সবাজার উপকূল পর্যন্ত ২৮৫ কিলোমিটার চার লেনের বিকল্প মহা সড়ক বা মেরিন ড্রাইভ নির্মানের উদ্যোগ নিয়েছে সরকার। যেটা এখন প্রক্রিয়া চলছে।
এ সড়কটির একপাশে থাকবে বিশাল সমুদ্রের নৈর্সগিক সৌন্দর্য। অপর পাশের এলাকা থাকবে অনেকটা খোলা। বিশেষজ্ঞদের মতে, সড়কটির আরেক পাশটিও হবে গুরুত্বপূর্ণ। কেননা, এ প্রকল্পকে ঘিরে সমুদ্রের কাছে গড়ে উঠতে পারে স্বাস্থ্য, শিক্ষা, খেলাধূলা, পর্যটনসহ জোন ভিত্তিক নানা উন্নয়ন প্রকল্প।
মেরিন ড্রাইভ নির্মাণ শুরুর আগেই একটি সমন্বিত পরিকল্পনা দরকার। যা সড়কটির দু’পাশের জায়গা ব্যবহার করে জোন ভিত্তিক নানা উন্নয়ন প্রকল্প গড়ে তোলা সম্ভব হয় বলে মনে করেন বিশেষজ্ঞরা।
ব্যবসায়িদের দাবি, মেরিন ড্রাইভ প্রকল্পটিকে বিনিয়োগ বান্ধব করতে গেলে কাজে লাগাতে হবে এর আশের পাশের এলাকা। নতুবা আশেপাশে নানা স্থাপনা হবে অপরিকল্পিতভাবে। তাতে ব্যহত হবে ব্যবসায়িক পরিবেশ।
মেরিন ড্রাইভ প্রকল্পের কাজ শুরুর আগে তাই নিকটবর্তী জায়গা ব্যবহার নিয়ে এখনই একটি পরিকল্পনা প্রণয়নের ওপর জোর দিলেন বিশেষজ্ঞরা। -তথ্যসূত্র : চ্যানেল টোয়েন্টিফোর

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে