বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক প্রধান বিচারপতির দাফন সম্পন্ন

news-image

 

নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার জোহরের নামাজের পর রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে, এদিন বেলা ১১টায় আজ সুপ্রিমকোর্টে তার জানাজা অনুষ্ঠিত হয়। প্রয়াত এ বিচারপতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের উভয় বিভাগে বিচারিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

জানাজায় সাবেক তিন প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী, বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছের হোসেন, বিচারপতি মো. মোজাম্মেল হোসেনসহ উভয় বিভাগের বিচারপতি, সিনিয়র আইনজীবীসহ বিপুল সংখ্যক আইনজীবী অংশ নেন।

উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি মঙ্গলবার ভোরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

২০০৮ সালের ১ জুন ১৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি এম এম রুহুল আমিন। ২০০৯ সালের ২২ ডিসেম্বর অবসর নেন তিনি। তার দুই ছেলে রাশেদ আহমেদ সুমন ও আশরাফুল আলম সুজনও সুপ্রিমকোর্টের আইনজীবী।

১৯৪২ সালের ২৩ ডিসেম্বর লক্ষ্মীপুর জেলায় জন্ম নেন বিচারপতি এম এম রুহুল আমিন। সাবেক এ প্রধান বিচারপতি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৩ সালে ইতিহাসে মাস্টার্স এবং ১৯৬৬ সালে এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৬৭ সালে জুডিশিয়াল সার্ভিসে যোগ দেন তিনি। ১৯৯৪ সালের ১০ ফেব্রুয়ারি অস্থায়ী বিচারপতি এবং ১৯৯৬ সালে স্থায়ী বিচারপতি হিসেবে হাইকোর্টে নিয়োগ পান তিনি। এরপর ২০০৩ সালের ১৩ জুলাই আপিল বিভাগে নিয়োগ পান তিনি।

এ জাতীয় আরও খবর

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

হাম ও উপসর্গে মৃত্যু ৬০০ ছাড়াল