,

তেল চুরি, রেলের দুই চালক বরখাস্ত

news-image

 

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনের ইঞ্জিন থেকে তেল পাচারের ঘটনায় দুই চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।

 

বরখাস্তরা হলেন- রেলওয়ের লালমনিরহাট বিভাগের বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (ডিএমই/লোকো) ট্রেন চালক আব্দুল কাদের জ্বিলানী (এলএম) ও সহকারী চালক মিজানুর রহমান (এএলএম)।

পার্বতীপুর রেলওয়ে লোকোসেডের ইনচার্জ এসএসএই আব্দুল মতিন জানান, বুধবার (১৮ জানুয়ারি) থেকে দুই চালকের সাময়িক বরখাস্তের আদেশ কার্যকর করা হয়েছে। তদন্ত কমিটির মাধ্যমে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এর আগে শনিবার রাত পৌনে ১১টার দিকে পার্বতীপুর রেলওয়ে লোকোসেড সংলগ্ন রহমতনগর রেল কলোনির পাশে রেল ইঞ্জিন (নম্বর-৬৫১১) থেকে তেল পাচারের সময় রেলওয়ে পুলিশ ২৪০ লিটার তেল জব্দ করে।

এ ব্যাপারে পার্বতীপুর রেল থানায় মামলা করা হয়। তেল পাচারের ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানার পর তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে