বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ব্রিটিশ নম্বরপ্লেটের বিএমডব্লিউ গাড়ি জব্দ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানী এলাকার একটি বাড়ি থেকে সাড়ে ৩ কোটি টাকার বিএমডব্লিউ গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। মঙ্গলবার দিবাগত রাতে এক অভিযানে ২৫-এ রোডের, ‘আকাশপ্রদীপ’ নামে ৪৬ নম্বর বাড়ির বেসমেন্ট থেকে গাড়িটি জব্দ করা হয়।

 

বিএমডব্লিউ এক্স ফাইভ সিরিজের এই গাড়িটি ব্যবহার করছিলেন ঢাকার মোহাম্মদ মুহসিন আলম নামে একজন ব্যবসায়ী। যেটির নম্বারপ্লেটে ছিল ব্রিটিশ নম্বর। এটির সম্মুখভাগের নাম্বারপ্লেটে দেখা যাচ্ছে প্রথমে ইংরেজিতে লেখা ঢাকা এবং এরপর ইংরেজিতে লেখা ওয়াইএফ-০৫পিভিটি। জানা গেছে, নম্বরটি ব্রিটিশ এবং তা পরিবর্তন না করে ঢাকায় গাড়িটি চলাচল করতো।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মইনুল খান এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিদেশিদের জন্য প্রচলিত কারনেট সুবিধার অপব্যবহারের মাধ্যমে শুল্ক ফাঁকি দেওয়ায় গাড়িটি আটক করা হয়েছে। শুল্কসহ গাড়িটির বর্তমান বাজারমূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা’।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার দল মঙ্গলবার রাতে গাড়িটি আটক করে। গাড়িটিতে ‘অদ্ভুত নম্বর প্লেট’ ব্যবহার করে চলাচল করার অভিযোগ ছিল। এই ‘অদ্ভুত নম্বর প্লেটের’ সূত্রে নজরদারির পর এই অভিযান চালানো হয়।

শুল্ক গোয়েন্দার অনুসন্ধান অনুযায়ী, গাড়িটি কারনেট সুবিধায় ২০১১ সালে বাংলাদেশে আনা হয়েছিল। কারনেটের মেয়াদ শেষ হলেও তা জমা দেওয়া হয়নি। এ বিষয়ে একাধিক নোটিশ দেয়া হয়েছিল। গাড়ির মালিক মোহাম্মদ মুহসিন আলম আমদানিকালে নিজেকে যুক্তরাজ্যের কভেন্ট্রির বাসিন্দা দাবি করে শুল্কমুক্ত সুবিধা নেন।

এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ড. মইনুল।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ