বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষুদ্র শিল্প বিকাশে দেড় হাজার কো‌টি টাকা ঋণ

news-image

নিউজ ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সি‌টি‌র বাইরে বিশেষ করে নগর বর্হিভূত গ্রামীণ এলাকায় বেসরকারি খাতে ক্ষুদ্র ও মাঝা‌রি শিল্প বিকা‌শে ১ হাজার ৫৭৩ কো‌টি টাকার ঋণ সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সেকেন্ড স্মল অ্যান্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রক‌ল্পের (এসএমইডিপি) আওতায় এ ঋণ দেওয়া হবে। আজ বুধবার রাজধানীর শেরে-বাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের এনইসি সম্মেলন কক্ষে এ বিষয়ে ঋণ চুক্তি স্বাক্ষর হয়।

চুক্তিতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) ভারপ্রাপ্ত সচিব কাজী শ‌ফিকুল আযম ও এডিবির কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি। নগর ব‌হি‌র্ভূত গ্রামীণ এলাকায় বেসরকা‌রি খাত বিকা‌শেও সহায়তা দেওয়া হ‌বে। ব্যাংক ও আ‌র্থিক প্র‌তিষ্ঠান বিভা‌গের আওতায় বাংলা‌দেশ ব্যাংক প্রকল্প‌টি বাস্তবায়ন কর‌বে। প্রক‌ল্পের বাস্তবায়ন মেয়াদ ২০২১ সালে জুন পর্যন্ত।

এই ঋণ পাঁচবছর রেয়া‌তি মেয়াদসহ বিশ বছ‌রে প‌রি‌শোধ‌যোগ্য এবং সু‌দের হার লন্ডন ইন্টার ব্যাংক অফার্ড রেটভি‌ত্তিক। এছাড়া অব্য‌য়িত অ‌র্থের ওপর শূন্য দশ‌মিক ১৫ শতাংশ হা‌রে ক‌মিট‌মেন্ট চার্জ দি‌তে হ‌বে। এ‌ডি‌বির স‌ঙ্গে এক‌টি প্রকল্প চু‌ক্তি হয়। বাংলা‌দেশ ব্যাং‌কের মহাব্যবস্থাপক নূরুন নাহার এ প্রক‌ল্পে সই ক‌রেন। এ সময় বাংলা‌দেশ সরকার এবং এ‌ডি‌বির সং‌শ্লিষ্ট কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা