,

শাহ আমানতে রোহিঙ্গা সন্দেহে ২২ সৌদিযাত্রী আটক

news-image

নিউজ ডেস্ক : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোহিঙ্গা সন্দেহে ২২ জনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার রিয়াজুল কবীর জানান, বুধবার সকাল ৯টায় ইমিগ্রেশন এলাকা থেকে সৌদি আরবগামী ওই যাত্রীদের আটক করা হয়। এয়ার এরাবিয়ার একটি বিমানে তারা রওনা হচ্ছিলেন।

আটকদের কাছে বাংলাদেশের পাসপোর্ট ও ওমরাহ ভিসা ছিল বলে রিয়াজুল জানিয়েছেন।

“তারা সবাই রোহিঙ্গা কিনা এখনো নিশ্চিত হতে পারিনি। জিজ্ঞাসাবাদ চলছে। নিশ্চিত হতে পারলে আপনাদের জানাব,” বলেন তিনি।

সরকারি হিসাবে, আর বিগত বছরগুলোতে মিয়ানমার থেকে যারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, তাদের মধ‌্যে ৩৩ হাজার কক্সবাজারের দুটি ক‌্যাম্পে এবং তিন লাখ বাইরে রয়েছেন। আর গত অক্টোবরে মিয়ানমারে নতুন করে দমন-পীড়ন শুরু হলে এ পর্যন্ত ৬৫ হাজার রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকেছে।

এই রোহিঙ্গাদের অনেকে কৌশলে পাসপোর্ট নিয়ে বিদেশে গিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে বাংলাদেশের ভাবমূতি ক্ষুণ্ন করছে বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে