,

পিরলো-বুফনের সেই খিদেটা আছেই

দুজনের সম্মিলিত বয়স ৭১। একজন ইতালির আক্রমণভাগের অন্যতম প্রধান ভরসা। আরেকজন বিশ্বস্ত হাতে আগলাচ্ছেন ইতালির গোলপোস্ট। বলা হচ্ছে আন্দ্রেয়া পিরলো আর জিয়ানলুইজি বুফনের কথা। ২০০৬ সালে ইতালির চতুর্থ বিশ্বকাপ শিরোপা জয়ের পেছনে এ দুজনই রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। আট বছর পেরিয়ে গেলেও শিরোপার জয়ের খিদেটা আগের মতোই আছে ইতালির এ দুই ‘বুড়োর’।
এবারের বিশ্বকাপ শুরুর সময় বুফনের বয়স ৩৬, পিরলোর ৩৫। ক্যারিয়ারের শেষ পর্যায়ে পৌঁছে গেলেও এখনো ধার কমেনি ইতালির দুই তারকা ফুটবলারের। এবারও ইতালির বিশ্বকাপ মিশনের প্রধান সেনানী এই দুই অভিজ্ঞ খেলোয়াড়। বুফন নিজেও উদগ্রীব হয়ে আছেন আরেকটি বিশ্বকাপ জয়ের জন্য। ‘আমি এখনো ক্ষুধার্ত’, দৃঢ় কণ্ঠেই বলেছেন ইতালিয়ান এই গোলরক্ষক।
‘ডি’ গ্রুপের মৃত্যুকূপ পেরোনোর জন্য ইতালিকে লড়তে হবে বিশ্বকাপজয়ী দুই দল ইতালি, ইংল্যান্ড ও কোস্টারিকার বিপক্ষে। গ্রুপ পর্বের বাধা অতিক্রম করাই যে অনেক কঠিন কাজ সেটা অস্বীকার করার কোনোই উপায় নেই। সেটা বুফনেরও মাথায় আছে। তবে ইতালির বিপক্ষে জিততে হলেও যে প্রতিপক্ষকে অনেক ঘাম ঝরাতে হবে সেটাও সবাইকে স্মরণ করিয়ে দিয়েছেন এ সময়ের অন্যতম সেরা এই গোলরক্ষক, ‘অন্যদের হারানোর কাজটা কঠিন। কিন্তু তাদেরও অনেক খাটতে হবে আমাদের হারানোর জন্য। আমরা খুব সহজেই কিছু ছেড়ে দেব না।’
২০০৬ সালের বিশ্বকাপে দারুণ ফর্মে ছিলেন বুফন। ফ্রান্সের বিপক্ষে ফাইনালে দারুণ দক্ষতায় ঠেকিয়েছিলেন জিদানের একটি হেড। পুরো টুর্নামেন্টে ইতালি হজম করেছিল মাত্র দুটি গোল। আক্রমণভাগে ঠিক একই রকম দুর্ধর্ষ হয়ে উঠেছিলেন পিরলো। সেমিফাইনালে ফ্যাবিও গ্রোসো ইতালির প্রথম গোলটি করেছিলেন পিরলোর সহায়তায়। ফাইনালেও ইতালির সমতাসূচক গোলটি এসেছিল পিরলোর নেওয়া কর্নার থেকে। দুই ম্যাচেই ম্যাচ-সেরার পুরস্কার উঠেছিল এই মিডফিল্ডারের হাতে। ২০০৬ সালে ইতালির বিশ্বকাপজয়ী কোচ মার্সেলো লিপ্পি বলেছিলেন, ‘পিরলো নীরবেই দলকে নেতৃত্ব দিয়ে যায়। সে তার পা দিয়েই কথা বলে।’
২০১১ সাল থেকে ক্লাব ফুটবলেও সতীর্থ বুফন-পিরলো। জুভেন্টাসের টানা তিনবার ইতালিয়ান লিগ জয়ের পেছনেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এ দুই বুড়ো। এখন বিশ্বকাপ জয়ের আনন্দেও আবার একসঙ্গে মেতে উঠতে পারবেন কি না, সেটাই দেখার বিষয়।—এএফপি

এ জাতীয় আরও খবর

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন