,

সুষম উন্নয়নে বাংলাদেশর অবস্থান ৩৬তম

news-image

বিশ্বের উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর সুষম উন্নয়ন সূচকে ভারত পাকিস্তানকে পেছনে ফেলেছে বাংলাদেশ। বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডব্লিউইএফ) বিশ্বের উন্নয়নশীল ৭৯টি দেশের সুষম উন্নয়ন সূচক প্রকাশ করেছে। এই সূচকে ভারত পাকিস্তানের উপরে অবস্থান করছে বাংলাদেশ।

সোমবার সুইজারল্যান্ডের দাভোসে ‘সূষম প্রবৃদ্ধি ও উন্নয়ন প্রতিবেদন-২০১৭’ শীর্ষক ওই প্রতিবেদন প্রকাশ করেছে  ডব্লিউইএফ। এতে বলা হয়েছে, অধিকাংশ দেশই অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর সুযোগ কাজে লাগাতে ও বৈষম্য কমাতে ব্যর্থ হয়েছে।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রকাশিত ওই সূচকে দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভালো অবস্থানে রয়েছে চীন (১৫তম) ও নেপাল (২৭তম)। এরপরেই আছে বাংলাদেশ (৩৬তম)। ভারতের (৬০তম) ওপরে রয়েছে পাকিস্তান (৫২তম)।

১২টি বিষয়ের ওপর ভিত্তি করে এ প্রতিবেদন তৈরি করেছে ডব্লিউইএফ। তবে এর মূল ভিত্তি ধরা হয়েছে প্রবৃদ্ধি ও উন্নয়ন, সূষম এবং অন্তর্ভূক্তিমূলক সমতা ও টেকসই উন্নয়ন।

উন্নয়নশীল অর্থনীতির ৭৯ দেশের তালিকার শীর্ষে রয়েছে লিথুনিয়া। এরপরেই দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে আজারবাইজান ও হাঙ্গেরি।

এ ছাড়া শীর্ষ ১০ দেশের তালিকায় রয়েছে পোল্যান্ড (চতুর্থ), রোমানিয়া (৫ম), উরুগুয়ে (ষষ্ঠ), লাটভিয়া (৭ম). পানামা (৮ম), কোস্টারিকা (৯ম) এবং চিলি (১০ম)।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে