বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালালে ২০০ কার্টন বিদেশি সিগারেটসহ দুই যাত্রী আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরব আমিরাত থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে আমদানি নিষিদ্ধ দু’শ কার্টন বিদেশি সিগারেট আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে তৈয়বুর রহমান ও ফিরদাউস আহমেদ নামে এই দুই যাত্রীর কাছ থেকে এসব সিগারেট আটক করেন শুল্ক গোয়েন্দারা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানান, আটক যাত্রীরা আজ ভোরে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে শারজাহ থেকে ঢাকায় আসেন। বিমানবন্দরের ছয় নম্বর বেল্টের সামনে থেকে তাদের আটক করা হয়। পরে তাদের লাগেজ থেকে সিগারেটের কার্টনগুলো জব্দ করা হয়। কার্টনগুলোতে বেনসন অ্যান্ড হেজেস ও ৫৫৫ ব্র্যান্ডের সিগারেট ছিল। আটক সিগারেটের মূল্য ১২ লাখ টাকা।

তিনি বলেন, আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেটের প্যাকেটে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ছাড়া বিদেশি সিগারেট আমদানি করা যায় না। বিদেশি সিগারেটের ওপর ৪৫০ ভাগ শুল্ক দিতে হয়। এই শুল্ক ফাঁকি দেওয়ার জন্য এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আটক সিগারেটের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত