প্রবাসীদের জন্য সৌদি বাদশার দারুন সুযোগ!
নিজস্ব প্রতিবেদক : সৌদিতে যে সকল অবৈধ বাংলাদেশী, আছেন তাদের জন্যে সৌদি সরকার দেশে ফেরত যাবার অথবা লঘু জরিমানা অথবা সাধারন ক্ষমা দিয়ে সৌদি আরবেই কাজ করার সুযোগ দেবেন বলে ঘোষনা দিয়েছে। আগে এ সুযোগ ছিল ৩ টি ধাপে। কিন্তু ১৫.০১.২০১৫ থেকে তা দ্বিতীয় ধাপে শুরু হয়েছে। যা ১৭.০৪.২০১৭ পর্যন্ত চলবে। যাদের ভিসার মেয়াদ শেষ তাদের জন্যও সুযোগ আছে, সেই সুযোগ হল – আপনারা যদি ধরা দেন নিজ থেকে তাহলে দেশে নাও পাঠাতে পারে। এমনও হতে পারেজেল/জরিমানা দিয়ে সে দেশেই আবার কাজের সুযোগ দেয়া হবে।
এর মানে হল অপরাধের জন্য যে জরিমানা অথবা জেল দিতে হত তা আর দিতে হবেনা। কিন্তু আকামার ফী অথবা অন্য সরকারি কোন ফী যদি বকেয়া থাকে তা দিতে হবেনা।
এখানে কিছু পন্থার কথা বলা হয়েছে।যা সকল অবৈধ প্রবাসীদের অবলম্বন করতে হবে।
১/ যারা অবৈধ আছে তাদেরকে জাওয়াদাত অফিস অথবা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে গিয়ে ধরা দিয়ে নিজের অপরাধের কথা শিকার করতে হবে এবং বিমানের টিকিট কিনে টিকিটের ভেরিফাইট কপি জাওয়াদাত অথবা মকতবে আমেলকে দিতে হবে যাতে প্রমাণ হয় যে আপনি সত্যিই টিকিট কিনেছেন।
২/ আপনার কাছে আকামা/পাসপোর্ট অথবা যে সকল কাগজপত্র আছে তা দাখিল করতে হবে।
৩/ সরকারী কোন ফী, যেমন আকামার উপর গ্রামা অথবা অন্য কোন কারণে আপনাকে গ্রামা করা হয় তাইলে তা আপনাকে পরিশোধ করতে হবে।
৪/ মকতবে আমেল ও জাওয়াদাত অফিস থেকে ভেরিফাইড করা কপিগুলো সংরহ করতে হবে এবং কফিলের আপনার উপর কোন দাবি-দাওয়া নেই তা প্রমাণ দিতে হবে।
৫/ আপনার মাওমালাতটি যাবে এমন একটি আদালতে, যাদের গঠন করা হয়েছে শুধুমাত্র অবৈধ প্রবাসীদের দেশে পাঠানোর জন্য।
৬/ এই আদালত থেকে সকল ভেরিফাইড কাগজপত্র ও মাওমালাত সংগ্রহ করতে হবে।
৭/ কফিলকে জানানো হবে যে আপনি নিজ দায়িত্বে ধরা দিয়েছেন এবং আপনার সাথে যদি কফিলের কোন মাওমালাত থাকে তাইলে তা নিজেদের মধ্যে সেরে ফেলতে হবে
৮/ আপনার কফিল যদি আপনার উপর জুলুম করে থাকে তাইলে কফিলের আফসীর সিস্টেম বন্ধ করে দেয়া হবে।
এত কথা না বলে এটা বলে দিলেই তো হয় যে, সকল গ্রামা এবং সরকারী ফী পরিশোধ করে, বিমানের টিকিট করে আপনি চলে যেতে পারেন। কোনরকম জেল/জরিমানা ছাড়াই তাদের দেশে পাঠিয়ে দেয়া হবে।
কোনরকম ব্ল্যাকলিষ্ট করবেনা। যদি ধরা দিয়ে দেশে চলে যেতে চান তাইলে যে ক্ষমাটা করা হয়েছে তার মানে হল আপনি চাইলে আবার নতুন ভিসা নিয়ে সৌদিতে প্রবেশ করতে পারবেন।











